ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ Logo পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ Logo হবিগঞ্জের রঘুনন্দন বনাঞ্চল এলাকায় রাতের আধারে অবাধে বালু উওোলন ও গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ বনদস্যুরা Logo আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে বদলে গেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ Logo জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ Logo মন্ত্রীর সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের একান্ত সাক্ষাৎ, মাধবপুর-চুনারুঘাটের সড়ক-সেতু উন্নয়নের দাবি Logo পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী Logo শুরুটা যেভাবে, আজ সাংবাদিকতায় মেহেরাব Logo হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Logo মতপ্রকাশে ভয়, অনলাইনে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা

পাহাড়ি ঢলে মাধবপুরের চার গ্রাম প্লাবিত, পানিবন্দি ৫ শতাধিক পরিবার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চারটি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া ঢলে ভান্ডারুয়া, জামালপুর, লৌহাদ ও এক্তিয়ারপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। এতে গ্রামীণ সড়ক ডুবে গেছে এবং ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সিমনা ছড়ার ভান্ডারুয়া এলাকার একটি অংশ ভেঙে যায়। ফলে রাতারাতি চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। অনেক বাড়িঘর ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সড়ক পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় রয়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভান্ডারুয়া গ্রামের বাসিন্দা হুমায়ূন কবির বলেন, পাহাড়ি ঢলের পানিতে অনেক পুকুরের পাড় তলিয়ে গেছে। এতে বিভিন্ন মৎস্য খামারের মাছ ভেসে যাওয়ায় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

কৃষক আব্দুল কাদির জানান, ঢলের পানিতে কয়েকশ একর আউশ ধান, মৌসুমি শাক-সবজি ও গবাদিপশুর খাদ্য নষ্ট হয়েছে। এছাড়া বেশ কয়েকটি কাঁচা ও মাটির তৈরি বসতঘর আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহজাহানপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মন্নাফ বলেন, সিমনা ছড়ার কিছু অংশ ভেঙে যাওয়ায় চারটি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বর্তমানে ৫ শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূর মামুন জানান, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যা কৃষি বিভাগের কর্মকর্তারা পর্যবেক্ষণ করবেন।

তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের বক্তব্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

error:

পাহাড়ি ঢলে মাধবপুরের চার গ্রাম প্লাবিত, পানিবন্দি ৫ শতাধিক পরিবার

আপডেট সময় ০৮:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬