ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন Logo আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন দুই আইনজীবী Logo অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল Logo আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ায় স্বস্তি Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

“আমি কথায় নয়, কাজে বিশ্বাসী” — মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই। আমার দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা।”

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এলাকার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ জনগণের কল্যাণে স্বচ্ছতার সঙ্গে বণ্টন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সব এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আসন্ন জাতীয় বাজেটেও জনগণের জন্য কল্যাণকর পরিকল্পনা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়লেও বর্তমান সরকার উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশের অগ্রগতির স্বার্থে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সরকারি অনুদান বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত

error:

“আমি কথায় নয়, কাজে বিশ্বাসী” — মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল

আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬