ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে বড় পরিবর্তনের প্রস্তাব Logo হাইমচরে মাদকসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মামলায় আরও ৬ Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে হবিগঞ্জের সিভিল সার্জন Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে

এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মহিলাদলের নেতাকর্মীরা।

উপজেলার তেলিয়াপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দ মোহাম্মদ ফয়সল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তারা দাবি করেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের অন্যতম সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় তাঁর জনপ্রিয়তা আরও সুদৃঢ় হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন মহিলাদল নেত্রী ও সাবেক শিক্ষিকা রেজিয়া সুলতানা তরফদার। তিনি বলেন, সৈয়দ মোহাম্মদ ফয়সল সবসময় মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। একজন সৎ ও মানবিক নেতা হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে হবিগঞ্জ জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক কাউন্সিলর ইশরাত জাহান ডলি বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মানুষের প্রত্যাশা, মন্ত্রিসভায় স্থান পেলে ফয়সল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন। তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবেও এলাকায় পরিচিত এবং তাঁর উদ্যোগে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

নারী নেত্রী আকলিমা আক্তার বলেন, এমপি ফয়সল সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। এলাকার উন্নয়নে তাঁর আন্তরিকতা ও কর্মতৎপরতা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চান মাধবপুর-চুনারুঘাটের মানুষ।

মানববন্ধনে স্থানীয় নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে দ্রুত সৈয়দ মোহাম্মদ ফয়সলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার

error:

এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন

আপডেট সময় ১১:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬