ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন Logo আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন দুই আইনজীবী Logo অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল Logo আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ায় স্বস্তি Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী

বিশ্ব মা দিবস আজ: মমতাময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার দিন

বাংলার খবর নিউজ ডেস্ক

আজ মে মাসের দ্বিতীয় রবিবার, বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে ‘মা’। যার স্নেহ-মমতার আঁচলে সন্তান পৃথিবীর সব বিপদ থেকে নিরাপদ থাকে, সেই মমতাময়ী জননীকে বিশেষভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন আজ। যদিও মায়ের প্রতি ভালোবাসা প্রতিটি দিনের, তবুও সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে বিশেষ গুরুত্বের সঙ্গে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯০৮ সালে আনা জারভিস নামের এক আমেরিকান নারী তার মায়ের স্মরণে এই দিবসটির সূচনা করেন। পরবর্তীতে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা করেন। সেই থেকে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

সন্তানের জন্য মায়ের ত্যাগ ও বিসর্জনের কোনো তুলনা হয় না। একজন মা তাঁর সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের সবটুকু সুখ অকাতরে বিলিয়ে দেন। আজকের এই দিনে সন্তানদের পক্ষ থেকে মাকে ফুল, কার্ড বা ছোট ছোট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়। বিশেষ করে বর্তমানের ব্যস্ত সময়ে প্রবাসে বা দূরে থাকা সন্তানরা ফোনে বা ভিডিও কলে মায়ের সাথে কথা বলে দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আজ সকাল থেকেই মায়ের সাথে তোলা ছবি ও আবেগঘন বার্তার জোয়ার বইছে। তবে শুধু একটি বিশেষ দিন নয়, জীবনের প্রতিটি ক্ষণে যেন মায়েদের শ্রদ্ধা ও যথাযথ মর্যাদা দেওয়া হয়—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। জগতের সকল মায়ের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম ও ভালোবাসা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার:

error:

বিশ্ব মা দিবস আজ: মমতাময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার দিন

আপডেট সময় ০২:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬