ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

মাধবপুরে চা বাগানে পেমেন্ট বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ—ব্যবস্থাপকের বাংলোতে তালা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে টানা দুই সপ্তাহ শ্রমিকদের পেমেন্ট বন্ধ থাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে। বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে বাগানের ব্যবস্থাপক বাবুল সরকারের বাংলোর গেইটে তালা ঝুলিয়ে দেন।

সুরমা চা বাগানের পঞ্চায়েত নেতা দ্বীপ কর্মকার জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রমিকরা কোনো পেমেন্ট পাচ্ছেন না। এর মধ্যে ব্যবস্থাপক কাউকে কিছু না জানিয়ে বাগান ত্যাগ করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। এর প্রতিবাদে তারা বাংলোর গেইটে তালা ঝুলিয়ে দেন এবং কর্মবিরতি পালন করছেন।

তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত কমিটি বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

শ্রমিক নেতা প্রদীপ কৈরি বলেন, শ্রমিকরা কেন এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, তা লিখিতভাবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পঞ্চায়েত নেতা জানান, অন্যান্য চা বাগানে মাঝেমধ্যে সমস্যা দেখা দিলেও সুরমা চা বাগানে সাধারণত মালিকপক্ষ সময়মতো পেমেন্ট দেওয়ার চেষ্টা করে। তবে বর্তমান পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত এবং আলোচনার মাধ্যমে সমাধান প্রয়োজন।

এ বিষয়ে বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার বলেন, আর্থিক সংকটের কারণে শ্রমিকদের পেমেন্ট দিতে বিলম্ব হচ্ছে। তিনি সমস্যার সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছেন এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন

error:

মাধবপুরে চা বাগানে পেমেন্ট বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ—ব্যবস্থাপকের বাংলোতে তালা

আপডেট সময় ০৮:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬