ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ নির্ধারণ করেছেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখে পরে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয় গত বছরের ২৬ জুন। এরপর অভিযোগ জমা দিলে ৩০ জুন তা আমলে নেয় ট্রাইব্যুনাল।

এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ছয়জন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। অন্য আসামিরা এখনো পলাতক রয়েছেন।

মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত বছরের ৬ আগস্ট। পরে সূচনা বক্তব্যের মাধ্যমে ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

আপডেট সময় ০২:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬