ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

বাংলার খবর ২৪ এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল আনসার প্রশাসন: মাধবপুরে নির্বাচনী ভাতা কেলেঙ্কারিতে দুই কর্মকর্তা শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি মাধবপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর নির্বাচনী ডিউটিতে অনিয়ম, ভাতা আত্মসাৎ ও পরিচয় জালিয়াতির অভিযোগে দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, উপজেলার ৯৪টি কেন্দ্রে মোট ১ হাজার ২২২ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক সদস্যের জন্য ৮ হাজার ২৬০ টাকা থাকা সত্ত্বেও অনভিজ্ঞ সদস্যদের দায়িত্ব দেওয়া এবং প্রকৃত প্রাপ্য ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া কিছু সদস্যের নামে বরাদ্দকৃত টাকা অন্যদের মাধ্যমে উত্তোলনের ঘটনাও ঘটেছে।

অভিযুক্ত উপজেলা আনসার ভিডিপি কমান্ডার ওয়াহাব মিয়া ও দলনেতা হাবিব মিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট সদস্য ও এলাকাবাসী তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন

error:

বাংলার খবর ২৪ এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল আনসার প্রশাসন: মাধবপুরে নির্বাচনী ভাতা কেলেঙ্কারিতে দুই কর্মকর্তা শোকজ

আপডেট সময় ০৬:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬