ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে

মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু

মোঃ আল আমিন, মাধবপুর প্রতিনিধি:

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মাধবপুর পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান হামদু।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। হামিদুর রহমান হামদু বলেন, দীর্ঘদিন ধরে তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে এই সময়ে তিনি পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে দেখেছেন।

তিনি বলেন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এর আগেও তিনি মেয়র পদে নির্বাচন করেছেন। যদিও সে সময় জয়ী হতে পারেননি, তবুও পৌরবাসীর প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতায় কোনো ঘাটতি ছিল না বলে জানান।

হামিদুর রহমান হামদু বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতে পৌরবাসীর মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে মাধবপুর পৌরসভাকে একটি উন্নয়নমুখী, বাসযোগ্য ও সম্প্রীতির নগরীতে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ সময় তিনি মাধবপুর পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

error:

মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু

আপডেট সময় ০৩:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬