ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন Logo মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু Logo রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে Logo শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা নিয়ে সভা Logo বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকার নির্দেশ Logo ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর Logo ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি Logo মাধবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত Logo সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২ Logo লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

চা বাগানের শিক্ষার্থীদের পাশে সৈয়দ শাফকাত, ৩৭৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

চা বাগান এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল-এর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ। তাঁর ব্যক্তিগত অর্থায়নে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং অভিভাবকরা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্যে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা বাগান এলাকার অধিকাংশ শিশু সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে। তাদের পরিবারের পক্ষে অনেক সময় শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস জোগাড় করা কঠিন হয়ে পড়ে। একটি স্কুল ড্রেস শুধু পোশাক নয়, এটি শিশুর আত্মসম্মান ও আত্মবিশ্বাসের প্রতীক বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চা শ্রমিক পরিবারের সন্তানরা শিক্ষার মাধ্যমে নিজেদের জীবন পরিবর্তন করতে পারবে—এই বিশ্বাস থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ তাদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াবে এবং উপস্থিতির হার বৃদ্ধিতে সহায়ক হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট ছাত্রদল সদস্য সচিব মারুফ আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান খাইরুল আক্তার এবং লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা নিপেন পাল।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ চা শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

error:

চা বাগানের শিক্ষার্থীদের পাশে সৈয়দ শাফকাত, ৩৭৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ

আপডেট সময় ০৭:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬