
হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার।
প্যারেডে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল পর্যায়ের অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হক।
এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিট থেকে আগত পদবীভিত্তিক অফিসার ও ফোর্স ব্রিফিং প্যারেডে অংশগ্রহণ করেন।
ব্রিফিংয়ে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সরা নির্বাচনী দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বশীল আচরণ ও পেশাদারিত্বের অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলার খবর ডেস্ক : 























