ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে বাক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে বাক প্রতিবন্ধী নিজ কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি শেখ আহমদ বলুর ছেলে শেখ জামাল ওরফে আলম।

জুম্মার নামাজের পর রসুলপুর গ্রামে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগদীশপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাক প্রতিবন্ধী কন্যার শারীরিক ও মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্ত শেখ জামাল ওরফে আলম দীর্ঘদিন ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য চরম লজ্জাজনক ঘটনা। একজন পিতা কীভাবে নিজ সন্তানের ওপর এমন পাশবিক নির্যাতন চালাতে পারে—তা কল্পনাতীত। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে বাক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬