ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধে অবিচল ছিলেন খালেদা জিয়া: এসএম ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং আলেম-ওলামাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন ধর্মপ্রাণ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক, যিনি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করতেন।

মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শোকসভায় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা ও এতিমখানার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি আলেমসমাজকে সবসময় সম্মান করতেন এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন, তবুও দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি। ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ ও গণতন্ত্র—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্ব ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা নুরুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া আলেমসমাজের প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি ধর্মীয় মূল্যবোধকে কখনো অবহেলা করেননি।

শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধে অবিচল ছিলেন খালেদা জিয়া: এসএম ফয়সল

আপডেট সময় ০৮:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬