ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত

খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে আলোচনা সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রকামী মানুষের অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে তাঁর স্মরণে মাধবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাধবপুর উপজেলা কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালিয়েছে। চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে এবং দীর্ঘদিন কারাবন্দি রেখে তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী দুলা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক গোলাম মোর্তজা রফিক।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, ওসমান ও আবু ছায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ

error:

খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে আলোচনা সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

আপডেট সময় ০৪:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬