ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার বিপণন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য জারি করা নোটিশ অনুযায়ী সব ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। একই সঙ্গে বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

এর আগে কমিশন বৃদ্ধি, প্রশাসনিক হয়রানি ও জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে আল্টিমেটাম দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি পূরণ না হওয়ায় তারা এই কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে এলপিজির মূল্য পুনঃনির্ধারণসহ যৌক্তিক দাবিগুলো মানা না হলে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় সারা দেশে রান্নার গ্যাস সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সাধারণ ভোক্তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

আপডেট সময় ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬