ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মাধবপুর–চুনারুঘাটে মাঠে ধানের দাপট, অনলাইন জনমতে এগিয়ে তাহেরি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের নির্বাচনী লড়াইয়ে মাঠের বাস্তবতা ও অনলাইন জনমতের মধ্যে ভিন্ন চিত্র ফুটে উঠছে। সরেজমিনে গ্রামগঞ্জ, হাটবাজার ও পথসভায় ধানের প্রতীকের প্রতি ব্যাপক জনসমর্থন দেখা গেলেও অনলাইন জরিপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে এগিয়ে রয়েছেন সুন্নি জামাত ঐক্য জোট মনোনীত এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

এলাকায় ঘুরে দেখা গেছে, জাতীয়তাবাদী বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে ধানের প্রতীকের সমর্থক চোখে পড়ার মতো। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠপর্যায়ে ধানের প্রতি একটি সুস্পষ্ট জোয়ার তৈরি হয়েছে।

অন্যদিকে অনলাইন দুনিয়ায় চিত্র ভিন্ন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাহেরীর পক্ষে পোস্ট, শেয়ার ও মন্তব্যের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। অনলাইনভিত্তিক জরিপ, ডিজিটাল বোর্ড ও রাজনৈতিক আলোচনায় তাহেরীর নাম বারবার উঠে আসছে। অনলাইন এক্টিভিস্টদের মতে, বর্তমান নির্বাচনী বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যম একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং এই জায়গায় তাহেরী শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের জনসমর্থন ও অনলাইন জনপ্রিয়তা—এই দুইয়ের সমন্বয়ই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলে। তারা স্মরণ করিয়ে দেন, অতীতের নির্বাচনে অনলাইন জনপ্রিয়তার প্রতিফলন অনেক সময় সরাসরি ভোটের ফলেও দেখা গেছে।

সব মিলিয়ে হবিগঞ্জ-৪ আসনে ধানের মাঠের শক্ত অবস্থান ও তাহেরীর অনলাইন এগিয়ে থাকা—এই দ্বিমুখী বাস্তবতা নির্বাচনী লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। শেষ পর্যন্ত ভোটের দিনই নির্ধারণ করবে কার পক্ষে যাবে এই আসনের চূড়ান্ত রায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

মাধবপুর–চুনারুঘাটে মাঠে ধানের দাপট, অনলাইন জনমতে এগিয়ে তাহেরি

আপডেট সময় ০৭:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬