ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

হবিগঞ্জের চার আসনে মনোনয়ন দাখিল শেষ: মাঠে ২৯ এমপি প্রার্থী

বাংলার খবর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শেষ হয়েছে। শেষ দিনে সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে মোট ২৯ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, জামায়াতে ইসলামির প্রার্থী মো. শাহ জাহান আলী, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা এবং বাসদের প্রার্থী কাজী তোফায়েল আহমেদ।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ, বাসদের প্রার্থী লুকমান আহমদ তালুকদার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী এবং খেলাফত মজলিসের আরেক প্রার্থী নোমান আহমদ সাদিক।

হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সর্বাধিক ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন, ইসলামি ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন, এবি পার্টির মোকাম্মেল হোসেন, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মো. আল আমিন, বাসদের মুজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রাশেদুল ইসলাম খোকন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল মোস্তাফা।

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ মনোনয়ন দাখিলের তথ্য নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

হবিগঞ্জের চার আসনে মনোনয়ন দাখিল শেষ: মাঠে ২৯ এমপি প্রার্থী

আপডেট সময় ০৮:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫