ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

মাধবপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে মাধবপুর থানার এসআই মো. শাহনুর ইসলাম ও এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল আজিজ (৪৬)। তিনি জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের বাসিন্দা এবং মৃত আনছর আলীর ছেলে। তিনি জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোর্শেদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল আজিজ এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। পুলিশ জানায়, চলমান অভিযানের মাধ্যমে এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

মাধবপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫