ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ফয়সলের মনোনয়ন দাখিল, গণতন্ত্র ও সেবার অঙ্গীকার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ মোঃ ফয়সল বলেন, তিনি আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই অঞ্চলের উন্নয়ন এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জন্য দিকনির্দেশনামূলক। তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপি দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনই জনগণের প্রত্যাশা। মানুষ যেন নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হলে রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ হুমায়ুন, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে। দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ফয়সলের মনোনয়ন দাখিল, গণতন্ত্র ও সেবার অঙ্গীকার

আপডেট সময় ০১:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫