ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

পূর্ব ইটাখোলা গ্রামের স্বেচ্ছাশ্রমে ১৫০০ ফুট গ্রামীণ রাস্তা মেরামত, জনপ্রতিনিধির অবহেলা ফাঁস

স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখোলা গ্রামের মুরুব্বি ও যুবসমাজ নিজের উদ্যোগে ১৫০০ ফুট গ্রামীণ রাস্তা মেরামত করেছেন। দীর্ঘদিন বেহাল থাকা রাস্তাটি বৃষ্টিতে কাদা-পানিতে একাকার হয়ে যেত, যা স্কুলগামী শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলে। স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় এই উদ্যোগ সম্পন্ন হয়েছে এবং এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

গ্রামবাসীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে একাধিকবার জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পর আর দেখা যায়নি। এমন পরিস্থিতিতে গ্রামের সচেতন মুরুব্বির পরামর্শে এবং যুবসমাজের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের কাজ শুরু হয়। কয়েক দিনের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা আর অপেক্ষা করতে চাইনি। নিজেদের প্রয়োজনে নিজেদেরাই উদ্যোগ নিয়েছি। জনপ্রতিনিধিরা যদি দায়িত্বশীল হতেন, আমাদের এ কষ্ট করতে হতো না।”

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ প্রমাণ করে—সদিচ্ছা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে উন্নয়ন সম্ভব। তারা জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি স্মরণ রেখে জনগণের পাশে দাঁড়ান এবং এলাকার মৌলিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করুন।

Tag :

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

পূর্ব ইটাখোলা গ্রামের স্বেচ্ছাশ্রমে ১৫০০ ফুট গ্রামীণ রাস্তা মেরামত, জনপ্রতিনিধির অবহেলা ফাঁস

আপডেট সময় ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫