ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত

নির্বাচনী আচরণবিধির কারণে তাহেরির মাহফিল স্থগিত, তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা নেই

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ আসন থেকে বৃহত্তম সুন্নী জামাত ঐক্য জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত ইসলামী বক্তা তাহেরী। প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে একজন ঘোষিত নির্বাচনী প্রার্থী হিসেবে বিবেচিত হওয়ায় তার যেকোনো কর্মসূচি নির্বাচন কমিশনের আচরণবিধির আওতায় পড়ছে।

প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, তাহেরীর কোনো ধর্মীয় মাহফিল প্রশাসনিকভাবে স্থগিত বা নিষিদ্ধ করা হয়নি। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো প্রার্থী জনসভা, গণসমাবেশ বা নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন না। এ বিধান লঙ্ঘনের আশঙ্কা থাকায় প্রশাসন সতর্কতামূলকভাবে তাহেরীর নির্ধারিত মাহফিল স্থগিত করেছে।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ব্যক্তিগত বা ধর্মীয় কোনো বাধা নয়, বরং নির্বাচনসংক্রান্ত আইন মেনে চলাই মূল বিবেচ্য।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনী তফসিল কার্যকর থাকা অবস্থায় সকল প্রার্থীকে সমানভাবে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা শিথিল হলে বা অনুমতি সাপেক্ষে ভবিষ্যতে কর্মসূচি আয়োজনের সুযোগ থাকতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ

error:

নির্বাচনী আচরণবিধির কারণে তাহেরির মাহফিল স্থগিত, তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা নেই

আপডেট সময় ০৮:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫