ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

মাধবপুরে তাহেরির মাহফিল স্থগিত করল উপজেলা প্রশাসন

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রশাসনিক অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল আয়োজনের অভিযোগে একটি সুন্নি মাহফিল স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হযরত হাবিব শাহ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহাসম্মেলন ও ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। নির্ধারিত মাহফিলে প্রধান অতিথি ও বক্তা হিসেবে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।

মাহফিল পরিচালনা কমিটির সদস্যরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির প্রস্তুতি প্রায় সম্পন্ন থাকলেও উপজেলা প্রশাসনের নির্দেশে হঠাৎ করেই মাহফিল স্থগিত করা হয়। অনুষ্ঠান বন্ধের বিষয়ে কোনো লিখিত নির্দেশনা বা বিস্তারিত ব্যাখ্যা না পাওয়ায় আয়োজকরা আর্থিক ও সাংগঠনিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও অনুমতির বিষয়টি সব ক্ষেত্রে একইভাবে প্রয়োগ করা হয় না। এ কারণে এই মাহফিল স্থগিতের ঘটনায় এলাকাজুড়ে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

এদিকে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে, ওয়াজ মাহফিলে একজন সংসদ নির্বাচনের প্রার্থীকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো নির্বাচনী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বা স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, মাহফিল আয়োজনের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। সে কারণেই অনুষ্ঠানটি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, অনুমতি ছাড়া কোনো বড় ধর্মীয় সমাবেশ আয়োজন করা যাবে না।

ঘটনাটি নিয়ে মাধবপুর উপজেলায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

Tag :

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

মাধবপুরে তাহেরির মাহফিল স্থগিত করল উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৯:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫