ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

হবিগঞ্জ–৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়নপত্র সংগ্রহ

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জননেতা সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি দলীয় নেতৃত্বের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ মো. ফয়সলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

সৈয়দ মো. শাহজাহান বলেন, সৈয়দ মো. ফয়সল একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে একটি সমৃদ্ধ, উন্নত ও আধুনিক জনপদে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান খাতে দৃশ্যমান উন্নয়ন সাধনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন : মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

হবিগঞ্জ–৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০২:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫