ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

মাধবপুরে ধানের শীষে দিনভর গণসংযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে মঙ্গলবার দিনভর ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার, সড়ক ও জনবহুল স্থানে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নির্বাচনী উত্তাপ বাড়তে থাকায় মাঠপর্যায়ের প্রচারণাও হয়ে ওঠে আরও জমজমাট।

সকালের শুরুতেই পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট হাতে নিয়ে তিনি দোকানপাট, বাড়ি, পথচারী ও স্থানীয় জনগণের কাছে গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণকালে সৈয়দ মো. শাহজাহান বলেন,
“বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত করা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আজ ধানের শীষ প্রতীকের মূল বার্তা।”

তিনি আরও বলেন,
“মাধবপুর–চুনারুঘাট এলাকা দীর্ঘদিন অবহেলিত। উন্নয়ন, স্বচ্ছ সেবা, প্রশাসনিক জবাবদিহিতা ও আধুনিক জনসুবিধা নিশ্চিত করতে ধানের শীষই পারে কার্যকর ভূমিকা রাখতে। বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল নির্বাচিত হলে এ দু’টি উপজেলাকে বাসযোগ্য, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার অঙ্গীকার আমরা করেছি।”

গণসংযোগ চলাকালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রচারণাকে আরও প্রাণবন্ত করে তোলেন। স্থানীয় সমস্যাবলি তুলে ধরে যুবদল ও ছাত্রদলের নেতারা বলেন, বহুদিন ধরে সড়ক, ড্রেনেজ, বিদ্যুৎ, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার সংকট নিরসনে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, যা তাদের দাবি অনুযায়ী—ধানের শীষ প্রতীকই বাস্তবায়ন করতে সক্ষম।

গণসংযোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

error:

মাধবপুরে ধানের শীষে দিনভর গণসংযোগ

আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫