ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী Logo মাধবপুরে চিকিৎসক সংকটে দুই স্বাস্থ্যকেন্দ্র, মিডওয়াইফ দিয়ে চলছে সেবা Logo হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo হারিয়ে যাচ্ছে দলবেঁধে ধান কাটার উৎসব Logo হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ Logo লাখাইয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের উদ্যোগে খামারি সম্মেলন অনুষ্ঠিত

মাধবপরের রতনপুরে বিএনপির নির্বাচনী জনসভা — ৩১ দফার বাস্তবায়নে পরিবর্তনের অঙ্গীকার সৈয়দ মোঃ ফয়সলের

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপি ঘোষিত ৩১ দফা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বুধবার বিকেলে ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রতনপুর ঈদগাহ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, ৩১ দফার মধ্যে বিশেষভাবে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকীকরণ এবং বেকারত্ব নিরসনে যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ–৪ আসন একটি মডেল আসন হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিজয়ী হলে গ্রামাঞ্চলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, কৃষি ও চা-বাগান খাতের উন্নয়ন, যুব ও মহিলা ক্ষমতায়ন, এবং সবার জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই লক্ষ্য পূরণে জনগণকে আমাদের সঙ্গে থাকতে হবে।

সভায় জনসাধারণ তার বক্তব্য ও ৩১ দফা কর্মসূচির প্রতি উৎসাহজনক সাড়া প্রদান করে।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—
জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাবেদ, যুগ্ম সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির

error:

মাধবপরের রতনপুরে বিএনপির নির্বাচনী জনসভা — ৩১ দফার বাস্তবায়নে পরিবর্তনের অঙ্গীকার সৈয়দ মোঃ ফয়সলের

আপডেট সময় ০৭:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫