ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার Logo লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

মাধপুরের তেলিয়াপাড়ায় বিজিবির দিবারাত্রি দুই অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় দিবারাত্রি দুইটি পৃথক বিশেষ অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ ও ইস্কফ সিরাপ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা।

বুধবার সকালে বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল মাধবপুরের সীমান্তবর্তী জালারপাড় চা-বাগান এলাকায় অভিযান চালায়। এসময় লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।

এর আগে, ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে একই বিওপি’র আরেকটি টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫৯ হাজার ২০০ টাকা।

৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধার করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে।

মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

error:

মাধপুরের তেলিয়াপাড়ায় বিজিবির দিবারাত্রি দুই অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫