ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ১ কোটি টাকার ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্য ও গাড়ির বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পণ্য পাচারের চেষ্টা চলছিল— এমন তথ্যের ভিত্তিতে টহল দল অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় জিরা উদ্ধার করা হয়। গাড়িটির বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং পণ্যেরও কোনো দাবিদার মেলেনি। ফলে আইন অনুযায়ী পণ্য ও ভ্যানটি জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য ও যানবাহনের সিজার তালিকা প্রস্তুত করে তাৎক্ষণিকভাবে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবি সবসময় তৎপর। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ১ কোটি টাকার ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫