ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন Logo নারী শিক্ষার প্রসারে বুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত ও সরকারি করার দাবি Logo পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি Logo শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন ভাবনা সরকারের Logo আইন, গুম কমিশনসহ ৭টি অধ্যাদেশ অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন: আইনমন্ত্রী Logo পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে দায়ী থাকবেন কেন্দ্র সচিব: শিক্ষামন্ত্রী Logo মাধবপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা Logo সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

বাংলার খবর ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার ট্রাইব্যুনাল-১–এর রায়ে তার অপরাধ প্রমাণিত হওয়ার পর তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে জানায়, অভিযুক্ত মামুনের অপরাধ ফাঁসির যোগ্য হলেও রাজসাক্ষী হওয়ায় তাকে কম সাজা দেওয়া হবে। ট্রাইব্যুনালের আরও দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত ও ব্যাপক পরিসরে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করে। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও দোষী সাব্যস্ত হয়েছেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত হয়ে সাবেক আইজিপি মামুন বলেন, “আমি আদালত ও দেশের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমার ভুলের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

error:

আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

আপডেট সময় ০৩:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫