ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ

বুলেটপ্রুফ গাড়ি কিনতে সরকারের অনাপত্তি পেল খালেদা জিয়ার পরিবার

বাংলার খবর ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারকে বুলেটপ্রুফ গাড়ি কিনতে অনাপত্তি জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এই অনুমতি প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই।”

সূত্র জানায়, গত ২৩ জুন বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত এ বিষয়ে আবেদন করেছিলেন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এখন গাড়ি ক্রয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও পারিবারিক সুরক্ষার বিষয়টিকে নতুনভাবে বিবেচনায় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

error:

বুলেটপ্রুফ গাড়ি কিনতে সরকারের অনাপত্তি পেল খালেদা জিয়ার পরিবার

আপডেট সময় ১১:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫