ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার:

মৌলভীবাজারে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ ও কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর সার্জেন্ট আরিফ (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মৌলভীবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী এবং পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) মো. কলিম।

অভিযানের সময় শহরের শমশেরনগর রোড, চাঁদনীঘাট বাজার ও কুসুমবাগ পয়েন্ট এলাকায় রাস্তার পাশে ফুটপাত দখল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং দোকানের পণ্য রাস্তায় রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মুজাহিদ স্টোরকে ৫ হাজার টাকা, নয়ন ক্রোকারিজকে দেড় হাজার টাকা এবং বেঙ্গল ফুডকে মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী জানান, “শহরের তিনটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ ১২টি দোকান উচ্ছেদ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ফুটপাত, রাস্তা ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি

error:

মৌলভীবাজারে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

আপডেট সময় ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫