ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মাধবপুরে বাস উল্টে নিহত ১, আহত কমপক্ষে ৩০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন মাহফুজ (৩০), সোহেল মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩০), মনজুর আলী (৩৪), অপু মিয়া (৩২), বাহার মিয়া (৩৮), রশিদ (৩৫), সাজাহান (৩৯), মুক্তার (২৫), বাদশা (২৮), লালখা (৩৫), হেলেনা (৩৫) ও সাত্বার মিয়া (৪০) প্রমুখ।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, তারা সবাই গত রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি মাজারে জিয়ারত শেষে ভোরে ‘দিগন্ত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন এবং ঘটনাস্থলেই বাদল মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানা পুলিশের এসআই প্রনয়েল চাকমা বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মাধবপুরে বাস উল্টে নিহত ১, আহত কমপক্ষে ৩০

আপডেট সময় ১১:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫