ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা Logo সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Logo চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ Logo লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বাংলার খবর ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি সূত্র জানায়, দলীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “দলীয় প্রতিনিধি দল সন্ধ্যায় যমুনায় প্রবেশ করেছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়েছে।”

যমুনায় প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম, তিনি আজ সময় দিয়েছেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব।”

রাজনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

error:

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

আপডেট সময় ০৭:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫