ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার দীঘলবাগ, ইনাতগঞ্জ ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নগরকান্দি গ্রামের আকরম উল্লার পুত্র মো. হায়দর আলীকে তার দোকানঘর থেকে আটক করা হয়। পরে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, নবীগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ ছাড় পাবে না।”

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় ০৬:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫