ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যমুনা শিল্প পার্কে সবুজায়ন: পরিবেশবান্ধব উদ্যোগে প্রশংসা Logo মনতলায় ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক Logo ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা বন্ধ সিলেট রেল যোগাযোগ Logo মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: ২ লাখ লিটার ডিজেলের ২০-৩০% ক্ষতি, রেল যোগাযোগ বন্ধ Logo মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, বিজিবির তৎপরতায় উদ্ধার প্রায় ১,০০০ লিটার ডিজেল Logo মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ ব্যাহত Logo মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ Logo চান্দিনায় এনসিপির মনিটরিং, ভূমি অফিসে বড় অভিযোগ নেই, সচিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু
একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র গঠনে ইসলামপন্থী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ড. আহমদ আব্দুল কাদের

একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে ইসলামপন্থীদের ঐক্যের আহ্বান ড. আহমদ আব্দুল কাদেরের

আবদুর রউফ আশরাফ।। দেশ এখনও জনআকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেনি। এদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামী খিলাফত কায়েম করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ড. আহমদ আব্দুল কাদের।

গতকাল (শনিবার) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা খেলাফত মজলিস আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা ছাড়া ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের সার্বিক সংকট নিরসনেও ইসলামই একমাত্র সমাধান।”

চুনারুঘাট উপজেলার রুকসানা কনভেনশন হলে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিস সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক ও সহ-সাধারণ সম্পাদক দরছ আলী খানের যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সহ-সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, ঢাকা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নিযামুদ্দীন মিসবাহ, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. সরোয়ার আলম, নবীগঞ্জ-বাহুবল আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম জাকি, বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা সহ-সভাপতি ও ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ ফরুক আহমদ চৌধুরী, যুব মজলিস চুনারুঘাট উপজেলা সভাপতি মুফতি ফরীদ উদ্দীন মাসউদ, প্রবাসী মাওলানা মোশাহিদ আহমদ ও প্রভাষক মুফতি আমানুল্লাহ আমান।

সম্মেলনে আরও অংশগ্রহণ করেন খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা সভাপতি হাফেজ সাদেক আহমেদ, নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, যুব মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি প্রভাষক শিব্বির আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যমুনা শিল্প পার্কে সবুজায়ন: পরিবেশবান্ধব উদ্যোগে প্রশংসা

error:

একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র গঠনে ইসলামপন্থী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ড. আহমদ আব্দুল কাদের

একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে ইসলামপন্থীদের ঐক্যের আহ্বান ড. আহমদ আব্দুল কাদেরের

আপডেট সময় ০৫:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫