ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে কুমারকাঁদায় কুশিয়ারা নদীতে বালু উত্তোলন নৌকার শ্রমিক নিখোঁজ

Oplus_16908288

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদীতে দীর্ঘদিন ধরে ওয়াহিদ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া নেওয়া হয়, আর সেই নৌকারই এক শ্রমিক আজ নদীতে নিখোঁজ হয়েছেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিখোঁজ শ্রমিকের নাম মোঃ গোলাম রাব্বি (৩২)। তিনি বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকার নিচের অংশে ফাটল দেখা দেয়। তখন শ্রমিক গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য নদীতে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পানির প্রবল স্রোতে তলিয়ে যান এবং আর উঠে আসেননি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মী মোঃ ফখরুল ইসলাম জানান, “অন্ধকারের কারণে নদীতে অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সোমবার সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করব।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে, স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে কুমারকাঁদায় কুশিয়ারা নদীতে বালু উত্তোলন নৌকার শ্রমিক নিখোঁজ

আপডেট সময় ০৫:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫