ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

বাংলার খবর ডেস্ক:

সাবেক নৌপ্রধান ও অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

আইএসপিআর জানিয়েছে, মরহুম সরওয়ার জাহান নিজাম স্ত্রী, কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ নৌবাহিনী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

আগামীকাল শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালের ১ জুন তিনি সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

জাতির সেবায় তাঁর অবদান এবং পেশাগত নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

আপডেট সময় ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫