ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

দেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান

বাংলার খবর ডেস্ক :

প্রায় দুই দশক নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি বাংলাদেশে ফিরবেন।

গত বছর গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। নির্বাচনটি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন,

> “সময় এসেছে, ইনশাআল্লাহ, আমি শিগগিরই ফিরে আসব। হয়তো কিছু ব্যক্তিগত কারণে এখনও ফিরতে পারিনি, কিন্তু আমার মনে হয়, সময় এসেছে।”

তিনি আরও বলেন,

> “এই নির্বাচন এমন একটি মুহূর্ত, যার জন্য মানুষ অপেক্ষা করছিল। আমি এই সময় নিজেকে দূরে রাখতে পারব না।”

দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির এ নির্বাচনকে বাংলাদেশে পরিবর্তনের মোড় ঘোড়ানো নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। বিএনপি বিশ্বাস করে, তারা এবার সরকার গঠনের অবস্থানে আছে।

২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত থাকা তারেক রহমানের বিরুদ্ধে ২০০৪ সালের গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় দণ্ড হয়েছিল। তবে শেখ হাসিনার সরকার পতনের পর সব অভিযোগ থেকে তিনি মুক্তি পান।

তারেক রহমানের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

দেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান

আপডেট সময় ০৬:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫