ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে শ্যালিকাকে (১৭) ধর্ষণের অভিযোগে দুলাভাই লেবন মিয়া (৪০) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে পুলিশ তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে।

এর আগে সোমবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা অভিযান চালিয়ে লেবন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকালে শাহজালাল সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে বাড়ি থেকে বের হয় ভিকটিম। এরপর সে আর ফিরে না আসায় ১৫ সেপ্টেম্বর তার বাবা মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি (নং-৮৪৯) করেন।

২২ সেপ্টেম্বর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, লেবন মিয়া প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করেছে।

অভিযুক্ত লেবন মিয়া চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং ভিকটিমের বড় বোনের স্বামী।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

আপডেট সময় ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫