ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

ফিচার ডেস্ক প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয় স্ত্রীকে প্রশংসা দিবস। ২০০৬ সালে প্রথমবার দিবসটি পালন শুরু হয় এবং এরপর ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে। দিবসটির মূল উদ্দেশ্য হলো স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

আজকের দিনটি স্বামীদের জন্য বিশেষভাবে স্ত্রীকে প্রশংসা করার দিন। ইংরেজিতে যাকে বলা হয় ‘Wife Appreciation Day’। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন— “বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” সংসার সুখের জন্য আগে বলা হতো রমণীর গুণ প্রয়োজন, তবে বর্তমানে বিশ্বাস করা হয় স্বামী-স্ত্রী দুজনের সমান ভূমিকার মাধ্যমেই সংসার সুন্দর হয়।

এই দিনে স্ত্রীর প্রশংসা করার নানা উপায় রয়েছে। কেউ স্ত্রীকে ফুলের তোড়া উপহার দিতে পারেন, রেস্টুরেন্টে নিয়ে খেতে পারেন কিংবা নতুন নকশার গয়না দিয়ে আনন্দ দিতে পারেন। ছোট ছোট এসব উদ্যোগই সম্পর্কের ভালোবাসা ও সম্মানকে আরও দৃঢ় করে।

বিশেষজ্ঞদের মতে, স্ত্রীর প্রশংসা কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং প্রতিদিনের জীবনে একে অপরকে মূল্যায়ন করা উচিত। এতে দাম্পত্য সম্পর্ক থাকে ভালো, বাড়ে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর

error:

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

আপডেট সময় ০৪:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫