ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বাদ তিন তারকা, বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান স্কোয়াডে চমক

বাংলার খবর স্পোর্টস ডেস্ক এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পর নতুন করে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান। সীমিত ওভারের এই সিরিজে (টি-টোয়েন্টি ও ওয়ানডে) খেলবে দুই দল। এজন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ঘোষিত দলে রাখা হয়নি এশিয়া কাপে খেলা পেসার ফজলহক ফারুকি ও দুই অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং করিম জানাতকে। তাদের বাদ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী বাঁহাতি পেসার বশির আহমেদ।

এছাড়া ১৮ বছর বয়সী ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলকেও প্রথমবার ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। সেখানে ৩৭.২৫ গড়ে এবং ১৫৫.২০ স্ট্রাইকরেটে রান করে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ২ অক্টোবর হবে প্রথম ম্যাচ, বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

**আফগানিস্তানের স্কোয়াড**

টি-টোয়েন্টি: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অতল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।
রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।

ওয়ানডে: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, দারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি।
রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বাদ তিন তারকা, বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান স্কোয়াডে চমক

আপডেট সময় ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫