ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুরে পোস্টমাস্টারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পোস্ট অফিসে পোস্টম্যান পদে চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে ব্যাংকের মাধ্যমে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নোয়াপাড়া সায়হামনগর পোস্ট অফিসে চলতি দায়িত্বে থাকা পোস্টম্যান মাহমুদ কলির বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী মেহেদী হাসান উৎস জানান, ২০২০ সালে মাধবপুর পোস্ট অফিসে কর্মরত পোস্টম্যান মাহমুদ কলি তাকে চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে দুই লাখ টাকা নেন। ওই বছরের ২৪ আগস্ট তিনি তার মামা আবু মুছাকে সঙ্গে নিয়ে মাধবপুর এনআরবি ব্যাংকের মাধ্যমে মাহমুদ কলির হিসাবে (নম্বর: ৩০৫১০১০০৪০১৫৪) টাকা জমা দেন। পরে তৎকালীন হবিগঞ্জ জেলা পোস্টমাস্টার আব্দুল কাদের তাকে অস্থায়ী পোস্টম্যান পদে নিয়োগ দেন।

অভিযোগকারীর দাবি, পাঁচ বছর পেরিয়ে গেলেও চাকরি জাতীয়করণ হয়নি। টাকা ফেরত চাইলে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ পোস্টাল ডিভিশনে পর্যাপ্ত পোস্টাল অপারেটর থাকা সত্ত্বেও একজন পোস্টম্যানকে সাব-পোস্টমাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ডাকসেবার মান ব্যাহত হচ্ছে। বিশেষ করে নোয়াপাড়া সায়হামনগর পোস্ট অফিসে নিয়মিত চিঠি বিলি না হওয়ায় গ্রাহকরা রেজিস্ট্রি ও মানি অর্ডার সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। ফলে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে মাহমুদ কলি জানান, তার ব্যাংক হিসাবে টাকা জমা হয়েছিল ঠিকই, তবে তিনি ওই অর্থ আবু মুছার কাছ থেকে ধার নিয়েছিলেন এবং পরে ফেরত দিয়েছেন। কাউকে চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে টাকা নেননি।

চট্টগ্রাম পোস্টমাস্টার জেনারেল সালেহ আহমেদ বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুরে পোস্টমাস্টারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ১১:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫