ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামী গ্রেফতার

Oplus_16908288

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার হত্যাকাণ্ড মামলার এজাহারভুক্ত আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি দিলাল মিয়া (৪০), তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইশাদ উল্লার ছেলে এবং মামলার এজাহারভুক্ত ৩৫ নম্বর আসামি। মঙ্গলবার রাত দেড়টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার ৫ নম্বর আসামি জোবায়েরকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত দুইজন আসামি পুলিশের হাতে ধরা পড়ল।

ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকালে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে নবীগঞ্জের জামারগাঁও-রাধাপুর ও কাকুরা-করিমপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ঘটনাস্থলেই কৃষক ছাব্বির মিয়া নিহত হন। পরে নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল

error:

নবীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামী গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫