ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

সৌদিতে গণধোলাই খেলেন মাধবপুরের দালাল হারুনুর রশীদ

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের হারুনুর রশীদ হারুন, যিনি দীর্ঘদিন ধরে আদম ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, সৌদি আরবে গণধোলাইয়ের শিকার হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ‘দালাল হারুন’ নামেই পরিচিত।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদের বাতায় এলাকায় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ভুক্তভোগী তাকে মারধর করছেন এবং বলতে শোনা যাচ্ছে, *“দালাল আমার জীবনটা শেষ করে ফেলছে, আমাকে অনেক মারছে।”* মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে অনলাইনে।

স্থানীয় সূত্র জানায়, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলাই মিয়ার দুই ছেলে হারুনুর রশীদ হারুন ও মামুনুর রশীদ মামুন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষকে সৌদি আরব পাঠান। কিন্তু সেখানে পাঠানোর পর আর কোনো খোঁজখবর নেন না এবং কাজের নিশ্চয়তাও দেন না। তাদের ভয়ে স্থানীয় কেউ মুখ খোলে না।

ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, *“দালালের শাস্তি অবশ্যই হবে”* এবং *“এবার তার কৃতকর্মের ফল পাচ্ছে।”*

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

সৌদিতে গণধোলাই খেলেন মাধবপুরের দালাল হারুনুর রশীদ

আপডেট সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫