ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

**মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:**
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার পশ্চিম এলাকায় একটি পরিত্যক্ত ঘরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পশ্চিম মাধবপুরের মৃত আব্দুল খালেকের ছেলে **কাজল মিয়া (৪২)**, কাচারীপাড়ার সাহেদ মিয়ার ছেলে **হৃদয় মিয়া (২৫)**, কলেজপাড়ার রওশন মিয়ার ছেলে **রিয়াজ মিয়া (২২)** এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিন্নিরহাট গ্রামের সুর রহমানের ছেলে **আক্কাস মিয়া (২৮)**।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

আপডেট সময় ১২:৩৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫