ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে চিহ্নিত মাদক কারবারী সাকিব গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র

মাধবপুর প্রতিনিধি|হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত টিম। আটক হওয়া সাকিব উপজেলার সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে।

বুধবার ভোরে মাধবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে—তারা হলো ধর্মঘর এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিব ও তার সহযোগীদের আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, ৮ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন, চারটি মোটরসাইকেল, তিনটি বল্লম, একটি রামদা, বিদেশি মদের বোতল ও ফেনসিডিল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা। দীর্ঘদিন ধরেই সে সীমান্ত এলাকায় সক্রিয় মাদক চক্র পরিচালনা করছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে চিহ্নিত মাদক কারবারী সাকিব গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র

আপডেট সময় ০৪:০১:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫