ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

মধ্যরাতে চট্টগ্রামে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, থানা ঘিরে উত্তেজনা!

বাংলার খবর প্রতিনিধি, চট্টগ্রাম চট্টগ্রামের চকবাজারে মধ্যরাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এই সংঘর্ষ শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে থানা এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে। এসময় এক কর্মীকে থানায় নিয়ে যাওয়ার সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ।

ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল অভিযোগ করেন, তাদের কর্মী আরিফুল ইসলামকে ছাত্রদল নেতাকর্মীরা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে তারা চকবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে হামলার শিকার হন।

ঘটনার পর চকবাজার থানা এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও রাত দেড়টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা শেখ রাসেল পাল্টা অভিযোগ করে বলেন, একজন ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করে ছাত্রদল, কিন্তু শিবিরের কর্মীরা থানায় গিয়ে দাবি করে, ছেলেটি তাদের কর্মী। এই নিয়ে বিতর্কের এক পর্যায়ে শিবিরের লোকজন ছাত্রদলকে ঘিরে ফেলে এবং হামলা চালায়।

চকবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল কবির জানান, “একজন ছাত্রকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

ঘটনার সত্যতা যাচাইয়ে একাধিকবার এমদাদুল হক বাদশাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

error:

মধ্যরাতে চট্টগ্রামে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, থানা ঘিরে উত্তেজনা!

আপডেট সময় ০২:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫