ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

২৯ জুলাই ডাকসুর তফশিল, সেপ্টেম্বরে ভোট

বাংলার খবর ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

তিনি বলেন, “আমরা চলতি মাসের ২৯ তারিখে ডাকসুর তফসিল ঘোষণা করব এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোট গ্রহণ করব।”

এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও বাস রুটের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন। এবারের ডাকসু নির্বাচন মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভোট কেন্দ্রগুলো:
– কার্জন হল কেন্দ্রে: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল
– শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল
– ছাত্র-শিক্ষক কেন্দ্র: রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল
– ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
– সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল
– উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল

ছাত্ররাজনীতির মাঠে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

২৯ জুলাই ডাকসুর তফশিল, সেপ্টেম্বরে ভোট

আপডেট সময় ০২:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫