ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

১ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফউদ্দিন

বাংলার খবর ডেস্ক জাতীয় দলের বাইরে ছিলেন দীর্ঘ এক বছর। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আবারও জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৪ জুলাই ২০২৫ তারিখে এই স্কোয়াড ঘোষণা করে। এর মাধ্যমে ২০২৪ সালের মে মাসের পর আবার জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজের পর থেকেই ছিলেন দলের বাইরে।

এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে ৮.৭১ ইকোনমি রেটে নিয়েছেন ৪২টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২০৬ রান, যার স্ট্রাইক রেট প্রায় ১১৫।

এই সিরিজ দিয়েই আরও দুই অভিজ্ঞ খেলোয়াড় দলে ফিরেছেন। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে দেখা যাবে ওপেনার নাঈম শেখকে, যিনি সর্বশেষ এই ফরম্যাটে খেলেছিলেন ২০২২ সালে। এ ছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। দলটির নেতৃত্বে থাকবেন লিটন দাস।

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায় শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

১ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফউদ্দিন

আপডেট সময় ০৮:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫