ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বানিয়াচংয়ে বিনা মূল্যে বীজ, চারা ও সার বিতরণ

আবদুর রউফ আশরাফ, বানিয়াচং (হবিগঞ্জ):
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যে বানিয়াচং উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী। তিনি কৃষক ও শিক্ষার্থীদের হাতে বীজ, চারা ও সার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমদ খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় কৃষকরা।

কর্মসূচির আওতায় চলতি খরিপ মৌসুমে ১,৩৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের উন্নত জাতের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮০টি নারিকেল চারা এবং ৪০০টি লেবু চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উৎপাদন বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।” তিনি আরও বলেন, “সরকারের এই উদ্যোগের সুফল পেতে হলে কৃষকদের সচেতন হতে হবে এবং প্রদত্ত চারা ও বীজ যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করতে হবে।”

কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং কৃষি উৎপাদন বাড়াতে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বানিয়াচংয়ে বিনা মূল্যে বীজ, চারা ও সার বিতরণ

আপডেট সময় ০৭:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫