ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী

বেজোড়া গ্রামে সংঘর্ষ

মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন বেজুরা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২-১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এদিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

বিবদমান দুটি পক্ষের মধ্যে একটির নেতৃত্বে রয়েছেন মাধবপুর উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাসুদ খান ও মাধবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনায়েতউল্লাহ। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু মিয়া মেম্বার ও বেনু মিয়া মেম্বার।

সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নজরদারি চলছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী

আপডেট সময় ১০:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫