ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সরাইল ব্যাটালিয়নের বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় সানস্কিন ক্রীম ১৪০ পিস, আইভি ক্যানুলা ৬,০০০ পিস এবং বিভিন্ন প্রকার আগরবাতি ৪৬ বক্সসহ মোট ৩৮ লাখ ৬৩ হাজার ৩০০ টাকার চোরাচালানী পণ্য আটক করা হয়। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও একই দিনে ব্যাটালিয়নের অন্যান্য বিওপি (বর্ডার আউট পোস্ট) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১২৫ বোতল ভারতীয় ইস্কফ, ১৬ কেজি গাঁজা এবং ২১ বোতল বিয়ার আটক করে সংশ্লিষ্ট ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল জাব্বার আহমেদ জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সরাইল ব্যাটালিয়নের বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল আটক

আপডেট সময় ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫